দুই দিনের সফর শেষে দিল্লি উদ্দেশে ঢাকা ছাড়লেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) রাত ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এর আগে বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদি। বৈঠকে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ সময়, দু’দেশের নানা কূটনৈতিক বিষয় টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানা গেছে। পরে, যৌথভাবে দুই দেশের সরকারপ্রধান ভার্চুয়ালি উদ্বোধন করেন ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচলসহ বেশ কয়েকটি প্রকল্পের।










