সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় মৃত্যুশূন্য সারাদেশে; শনাক্ত ৪৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে।

রোববার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ