spot_img
spot_img

ইরাকে মার্কিন গাড়িবহরে বোমা বিস্ফোরণ

ইরাকের দক্ষিণে মার্কিন সেনাবাহিনীর গাড়িবহরে দু’টি বিস্ফোরণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, ইরাকের যিকার মহাসড়কে মার্কিন সেনাবাহিনীর গাড়িবহরে অল্প সময়ের ব্যবধানে দু’টি বোমা বিস্ফোরণ ঘটেছে। প্রথম বোমাটি যেখানে বিস্ফোরিত হয়েছে সেখান থেকে ঠিক ৩০০ মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে।

এর ফলে মার্কিন বাহিনীর একটি সামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ গাড়িতে করেও সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল।

এছাড়া মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে বসরায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী এক বহরেও বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে।

তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ