spot_img
spot_img

ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলেন মুসল্লিরা

ঝিনাইদহের শৈলকুপায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিস্কার নামাজ আদায় করেছেন উত্তর মির্জাপুরের মানুষ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মুহাম্মাদ উল্যাহ।

এ বিষয়ে ইমাম মুহাম্মাদ উল্যাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এ চাওয়াকে আরবিতে ‘সালাতুল ইসতিস্কা’ বলা হয় অর্থাৎ পানির জন্য দুআ করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ