spot_img
spot_img

হেফাজতের পক্ষে লেখালিখি করায় গোপালগঞ্জে ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন লেখালেখি করায় গোপালগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

হেফাজতের পক্ষে লেখায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, ফয়সাল সরদার ও ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তিন নেতা হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ