spot_img
spot_imgspot_img

নুরের বিরুদ্ধে মামলা খারিজ

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে চার্জশিট আমলে না নিয়ে তা খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় এ আদেশ দেন। এদিন এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন। গত ৩১ জানুয়ারি ঘটনার সত্যতা পেয়ে নুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্ত সংস্থা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মামলায় নুর পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম।

মামলার চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন। যার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ