spot_img

মামলার জট কমাতে আরও বিচারক নিয়োগ দেওয়ার কথা জানালেন প্রধান বিচারপতি

মামলার জট কমাতে আরও বিচারক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, মামলার জট এড়াতে আরও ১০২ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। দেশে মামলার জট থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য বিচার বিভাগে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জামালপুর আদালত পরিদর্শনকালে বিচারক-আইনজীবীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে শহরের আশেক মাহমুদ কলেজের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক বিচারপতি হোসেন হায়দায়, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আলহাদী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ