spot_img

করোনার উৎস সম্পর্কে ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে বাইডেন

করোনা ভাইরাসের উৎস প্রাণী থেকে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে হয়েছিল, তা নিয়ে আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২৭ মে) বাইডেন এ নির্দেশ দেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়।

বাইডেন জানান, করোনাভাইরাস বন্যপ্রাণী থেকে নাকি গবেষণাগার থেকে মানুষের দেহে প্রবেশ করেছে তা নিয়ে এ মাসের শুরুতে প্রাথমিক একটি প্রতিবেদন তিনি পেয়েছেন। কিন্তু সেটি অসম্পূর্ণ। এ কারণেই তিনি এ বিষয়ে আরও সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে দ্বিতীয় আরেকটি তদন্ত প্রতিবেদন চান।

বাইডেন বলেন, আমি এখন গোয়েন্দাদের দ্বিগুণ চেষ্টা চালিয়ে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণের অনুরোধ জানাচ্ছি, যার মাধ্যমে একটি সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছনো যায় এবং এ ব্যাপারে ৯০ দিনের মধ্যে আমাকে প্রতিবেদন দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ