আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফল করতে ঢাকা-১৮ নির্বাচনী আসনের থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে রাজধানীর উত্তরায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথি ছিলেন সর্বশেষ ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।
যৌথসভায় সিদ্ধান্ত হয়, বিগত বছরের ন্যায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হবে।










