spot_img

সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন

বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন।

শুক্রবার (২৭ মে) দুপুর ১ টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

এর আগে তিনি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ