spot_img

বিএনপি অপপ্রচারে লিপ্ত রয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে সেটা বিএনপির সহ্য হচ্ছে না, এজন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে আখাউড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কিছু ভালো হোক সেটা ওনারা (বিএনপি) চান না। এজন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ