বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ব্যক্তি কিংবা দলকে ক্ষমতায় বসাতে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা, হাইকোর্টের ভেতরে গিয়েও হামলা চালানো হয়েছে, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে।
মির্জা ফখরুল আরও বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার।










