spot_img

মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক রোধে কঠোর হতে কঠোরতর হতে হবে। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। মাদকের সঙ্গে জড়িতেরা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৭ মে) কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে অপরাধ করে, তাকে আমরা অপরাধী হিসেবে চিনি। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের সীমান্ত একটা চ্যালেঞ্জিং ইস্যু। বিজিবি দক্ষতা ও সক্ষমতায় দেশকে মাদকমুক্ত করতে যথেষ্ট ভূমিকা রাখছে। তারা চৌকস ও বুদ্ধিমত্তায় দেশকে মাদকমুক্ত করতে পারে, সেজন্য তাদের অত্যাধুনিক যান ও যন্ত্রপাতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াস যেকোনো মূল্যে মাদক দমন করতে হবে। বিজিবি মাদক, মানবপাচার দমনে যেভাবে এগিয়ে যাচ্ছে তা প্রসংশনার দাবি রাখে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ