spot_img
spot_img

আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা; আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৩১টি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় গতকাল রাত ১০টার দিকে ঝড়-বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও (শনিবার) দেশের আট বিভাগের অনেক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে কিছুদিন ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গতকাল রাতে ঢাকায় ৪২ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত করে। ঝড়ের গতিবেগ আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও স্টেশন থেকে রেকর্ড করা হয়।

আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ