রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরাইল লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এজন্য আমরা ইরানকে সাধুবাদ জানাই। ইরানের মতো এমন হামলা করে ইসরাইলকে মুছে ফেলতে হবে।’

আজ শুক্রবার (২৭ জুন) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর মুসলিম ভূখন্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা জালাল উদ্দিন আহমদ আরও বলেন, ইরানের পাশাপাশি আরব রাষ্ট্রের সবাই এক যোগে হামলা করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ