সিরাজগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান বাজেট জনবান্ধব নয় বরং গরিব মারার বাজেট।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, এলপিজি গ্যাসের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম, মুরগি, পেঁয়াজসহ প্রতিটি পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দিশেহারা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুদির দোকানেও ভ্যাট বসানো হয়েছে, ফলে একজন ভিক্ষুককেও দিনশেষে ভ্যাট দিয়ে সওদা করতে হয়।
তিনি বলেন, ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৪৮.২৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে, অথচ বাকি এক মাসে বিশাল অংকের টাকা খরচ করার পরিকল্পনা করা হয়েছে, যা কেবল লুটপাটের সুযোগ তৈরি করবে। এছাড়া তিনি ৫ লক্ষ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন।











