বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, উন্নত নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ জাতি গঠনে দল-মত-নির্বিশেষে আপামর জনসাধারণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর সিনিয়র নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, মূল্যবোধের অবক্ষয় রোধ, অপরাধ প্রবণতাকে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে সুশিক্ষা ও গুণীজনদের যথাযথ কদর করার কোন বিকল্প নেই। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়া এবং কুরআনী শিক্ষার ধারক-বাহক ওলামায়ে কেরামের উপর হয়রানি বন্ধ করা এবং মিথ্যা মামলায় কারাবন্দী আলেমদের মুক্তিদান সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হান্নান আল হাদী, মাওলানা আবু তাহের, নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, মুফতী আখতারুজ্জামান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী প্রমুখ।











