spot_img

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মুফতী ফয়জুল করীম; দূর্গতদের সহায়তা প্রদান

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও দূর্গতদের মাঝে সহায়তা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশেরে সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সাকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন অঞ্চলে ত্রান সহায়তা করেন তিনি।

পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মুফতী ফয়জুল করীমেরর ত্রান প্রদান কার্যক্রম, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১০:৫০ মিনিটে, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১ টায়, লাকসামের দক্ষিণ বাইপাশ এলাকার নূর মোটরস এর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও বন্যার্তদের মাঝে হাদিয়া বিতরণ, বেলা সাড়ে ১১ টায় সোনাইমুড়ী আলিয়া হামিদিয়া মাদরাসা আশ্রয়কেন্দ্র, দুপুর ১টায় নোয়াখালী সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও হাদিয়া বিতরণ, দুপুর ২টায় সেনবাগ উপজেলা গেট মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে বন্যাদুর্গতদের খোঁজ খবর নিয়ে হাদিয়া বিতরণ, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া জিরোপয়েন্ট ও চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে হাদিয়া বিতরণ করেন।

এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেন, বিপদের সময়ে ধৈর্য্য ধারণ করা মুমিনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য্য ধারণ করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। এই মসিবত থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশী বেশী দুআ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চাইতে হবে।

তিনি বলেন, প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাংলাদেশের উপর দিয়ে বাঁধ দিতে যা করা দরকার দেশের মানুষ তাই করতে প্রস্তুত আছে। বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেয়া হলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথানত করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, দেশের ভেতরে নদী ও খাল খনন, নদী দখল প্রতিরোধে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রাম করা না গেলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে।

ত্রানকার্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার ক্যলাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় নেতা আল মোহাম্মদ ইকবাল ও আলহাজ্ব সেলিম মাহমুদ, ছাত্রনেতা মুনতাসির আহমদ ও শ্রমিক নেতা মুফতী মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবির প্রমূখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ