spot_img
spot_img

বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠকে করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, গুলশান ও ঢাকা-১৭ এলাকার কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য বিনামূল্যে আধুনিক আবাসন নির্মাণে চীনকে ১০ হাজার কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।

রিনি আরও জানান, আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে চীনের একটি কোম্পানি। আগামী ২ সেপ্টেম্বর এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এসময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বড় সুযোগ রয়েছে চীনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ