spot_img

ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিক সুবিধা প্রসারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।

তিনি বলেন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে-এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

সোমবার (২৭ সেপ্টেম্বর) “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস” উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” সময়োপযোগী হয়েছে বলে প্রধানমন্ত্রী মনে করেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নবম জাতীয় সংসদে তথ্য অধিকার আইন, ২০০৯ পাস করে এবং এটি বাস্তবায়নে তথ্য কমিশন গঠন করে। কর্তৃপক্ষের নিকট থেকে জনগণ এ আইনের ফলে তথ্য প্রাপ্তির ক্ষমতার অধিকারী হন। এই আইন জনগণের ক্ষমতায়নের পথকে অবারিত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ