spot_img
spot_img

কলাপাড়ায় যুবককে কুপিয়ে জখম করার দায়ে ছাত্রলীগ নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় মুহাম্মাদ রাজিব হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো.অমি গাজীকে (২৪) আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী মো. ইমনকে (২৩) আটক করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে পৌরশহরের মাদরাসা সড়ক এলাকায় মারামারির ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে।

জানা যায়, ছাত্র লীগের এই নেতার হামলায় গুরুতর জখম রাজীব হাওলাদারকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত রাজীবের মা মোসা. খালেদা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা অমি গাজীকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদলতে সোপর্দ করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ