spot_img
spot_img

আমেরিকায় ভোট জালিয়াতি ধরিয়ে দিতে ১০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা ট্রাম্পের

আমেরিকার অতীতের নির্বাচন কিংবা আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দিয়ে জড়িতদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প বলেন, অতীতের নির্বাচন কিংবা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দেওয়া ব্যক্তিদের জড়িতদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হলে ১০ লাখ ডলার দেওয়া হবে।

আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হবে। কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে এ নির্বাচন গুরুত্বপূর্ণ।

নির্বাচনের স্বচ্ছতা ও ভোটের নির্ভরযোগ্যতা নিয়ে আমেরিকায় রাজনৈতিক বিতর্কের মধ্যেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। তবে পুরস্কার কার্যকরের দায়িত্ব কোন সংস্থা নেবে, কী ধরনের তথ্য গ্রহণ করা হবে এবং পুরস্কার পাওয়ার প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: রয়টার্স, আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ