spot_img

সরকার আন্তর্জাতিক চাপে পতনের মুখে আছে: ড. মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার আন্তর্জাতিকভাবে চাপে আছে। তাতেও পতনের মুখে সরকার। এখন জনগণকে নিয়ে একটা ধাক্কা দেওয়া দরকার মাত্র। সেই ধাক্কাটা দেওয়ার জন্য আসুন, জনগণকে নিয়ে আমরা সংগঠিত হই, একত্রিত হই ও শপথ নিই। এই সরকারের পতন এবং জনগণের সরকার প্রতিষ্ঠাতা, এ ছাড়া এ দেশে আর কোনো বিকল্প নেই।

সোমবার(২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশ ভাবমূর্তি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আমরা বিশ্বাস করি— এ দেশের জনগণকে সংগঠিত করে, বিএনপিসহ দেশের যারা দেশপ্রেমিক, গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী সব শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আর গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

তিনি বলেন, এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, এই সরকারের অধীনে কোনো নির্বাচনি ব্যবস্থা আসবে না, এই সরকার থাকলে মানবাধিকার আর পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে না, ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে না, মানুষের সম্মান রক্ষা করা সম্ভব হবে না। তাই সামনে আমাদের একটা টার্গেট, সেটি হচ্ছে যে, জনগণের মুক্তি, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে আমাদের হটাতে হবে।

বিএনপির এ নেতা বলেন, এই স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকার নির্বাচনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা (আওয়ামী লীগ) যাকে নৌকার প্রার্থী করবে, সেই পাস করবে। এটি তো বলার অপেক্ষা রাখে না। আর এখানে নির্বাচন হচ্ছে না। সেই কারণে বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ