spot_img
spot_img

বিশ্বে একদিনে প্রায় ৩৫ লাখ লোকের করোনা শনাক্ত; মৃত্যু ১০০৬৩

সারা বিশ্বে একদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৭৫০ জনে। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৩ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৫৫ হাজার ৯৩৫ জনে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ২৭ হাজার ৪৫৫ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৮ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৩৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ