spot_img

এই নীরব পদযাত্রা দিয়েই দানব সরকারকে বিদায় করব : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার এই নীরব পদযাত্রার মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই দানবীয় সরকারকে চলে যেতে বাধ্য করব। পদযাত্রার মধ্য দিয়ে বিএনপির নতুন আন্দোলন শুরু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালাবার কোনো পথ পাবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ