spot_img

সব দল নির্বাচনে আসুক; আমরা খেলে জিততে চাই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিততে চাই। বিএনপি নির্বাচন প্রতিহতের কোনো রকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।

শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয়ে জানাতে জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক আছে কেবল পাকিস্তানে। বিএনপি পাকিস্তানকে অনূকরণ করে। আগামী নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ