ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকার শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
এবার ডিজিটাল আন্তর্জাতিক মানচিত্র তথা গুগল ম্যাপও বন্ধ হয়ে গেল দেশটিতে। গুগল কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।
গুগল ম্যাপে তাৎক্ষণিক রাস্তার ট্রাফিক অবস্থা ও গন্তব্য খুঁজে নেওয়া যায়। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার স্থানীয় জনসাধারণের জীবনের নিরাপত্তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা












