spot_img

নেত্রকোনায় মাওলানা আব্দুল কাইয়ুম গ্রেফতার

নেত্রকোনার মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার পরিচালক ও জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে কেন্দুয়া উপজেলার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি খন্দকার শাকের আহমেদ।

তিনি বলেন, জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদরাসায় আত্মগোপন করেছিলেন।

২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গেফতারের পর বুধবার সন্ধ্যায় তাকে আদালতে চালান করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ