spot_img
spot_img

তিন প্রকল্পে বাংলাদেশকে ১৩ হাজার ২৬৮ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক

তিন প্রকল্পে বাংলাদেশকে ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার (১৩ হাজার ২৬৮ কোটি টাকা) ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।

প্রকল্প তিনটি হলো- কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনা।

শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উচ্চমধ্যম আয়ের দেশ গঠন এবং সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে এ ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ