spot_img

গতকাল রাত থেকে হঠাৎ জ্বর খালেদা জিয়ার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়া এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে উনার জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল আরও বলেন, হঠাৎ করে এই জ্বর এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করে আজকে উনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে। গতকাল রাত থেকে জ্বরের চিকিৎসা শুরু হয়েছে।

গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

তিন দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হন খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতায় ভোগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ