spot_img

আমাদের জানমাল ও সম্পদের গ্যারান্টার সরকার: মান্না

গুম-খুন হওয়া ব্যক্তিদের সন্ধান দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একজন মানুষকে যদি খুঁজে না পাওয়া যায়, তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব কার? সরকার আমাদের জানমাল ও সম্পদের গ্যারান্টার। তাই নিখোঁজদের সন্ধান পেতে নাগরিকদের সঙ্গে নিয়ে সরকারকে চাপ দিতে হবে।

শুক্রবার (২৮ মে) আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাক সংগঠনের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, যতবারই এ প্রোগ্রাম হয়েছে, ততবারই আমি এসেছি। এই হৃদয়বিদারক দৃশ্য বুকের ভেতর নিতে হয়েছে। প্রতি বছরই স্বজনরা বুক চাপড়ে হারানো প্রিয়জনদের ফিরে পেতে চান, তাদের খবর জানতে চান। তারা প্রধানমন্ত্রীকে বলেন, আমরা আমাদের স্বজনদের খবর জানতে চাই। এখানে অনেক শিশু তাদের কথা বলেছে, যা শুনে আমার চোখের কোণে পানি এসেছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন গুম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন— আমাদের দেশে গুম, খুন বলে কিছু নেই। আমাদের দেশে কিছু মানুষ জমি নিয়ে বিরোধ বা প্রেমে ব্যর্থ হয়ে লোকচক্ষুর আড়ালে চলে যায়, এগুলো নিয়েই সবাই কথাবার্তা বলে। তার এ বক্তব্যে আমরা ধিক্কার জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ