spot_img

‘শেখ হাসিনা এবং মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সেরা সম্পর্ক উপভোগ করছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ ও ভারত তাদের সেরা সম্পর্ক উপভোগ করছে।

আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসামের খানাপাড়ার কৈনাধারা রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা দিয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আসাম আমাকে আশ্রয় দিয়েছিল। এ জন্য আসামের প্রতি আমি কৃতজ্ঞ।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসাম ও ভারত আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। বাংলাদেশ ও ভারতের উন্নয়ন একে অপরের পরিপূরক এবং অনেক ভারতীয় বাংলাদেশে কাজ করছে। ভারতে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম রেমিট্যান্স প্রেরণকারী দেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ