spot_img
spot_img

পটিয়া ভেল্লাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রিজের সাথে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, রোববার (২৮মে) সকালে ভেল্লাপাড়া ব্রিজের উত্তর পূর্ব কোনায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, নিহত যুবকের নাম ফেরদৌস।পেশায় সিএনজি চালক।সে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের আবুল হোসেন এর সন্তান।

পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।পুলিশ জানিয়েছেন,দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ