spot_img
spot_img

রাশিয়ায় ঈদ করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার রাজধানী মস্কোয় ঈদুল আযহা উদযাপন করেছেন। ঈদের নামাজ আদায়ের পর তিনি রাশিয়ায় বসবাসরত আফগান নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ঈদের শুভেচ্ছা জানান।

বুধবার (২৭ মে) মস্কোর গ্র্যান্ড জুমা মসজিদে ঈদের নামাজ আদায় করেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ। পরে তিনি রাশিয়ায় আফগানিস্তানের দূতাবাস পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত আফগানদের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাতে আফগান প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ায় বসবাসরত আফগানদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আফগানিস্তান সব আফগানের অভিন্ন ঘর। দেশে থাকা কিংবা দেশের বাইরে বসবাস করা, সব আফগানই এই মাতৃভূমির অংশ।

মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ আরও বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে কাজ করছে।

রাশিয়ার আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে মস্কো সফরে গেছেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সফরকালে তিনি রাশিয়ায় বসবাসরত আফগান নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র : বাখতার, আরটিএ দারি, টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ