spot_img
spot_img

এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল ঘিরে উত্তেজনার মধ্যে আমেরিকার মিত্র দেশ ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৭ মে) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, “ওমান অন্য সবার মতোই আচরণ করবে। নইলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তারা এটা বোঝে। তারা ঠিক থাকবে।”

ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইল জোটের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপ এবং ইরান-ওমানের যৌথ ব্যবস্থাপনার আলোচনার খবরের পর ট্রাম্প এ হুমকি দেন।

এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেন, “প্রণালিটি সবার জন্য উন্মুক্ত হতে চলেছে। কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। আমরা এর ওপর নজর রাখব। কিন্তু কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। এটা আমাদের আলোচনার একটি অংশ।”

ইরানের সঙ্গে শান্তিচুক্তির জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের প্রচেষ্টা এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। বুধবারের বৈঠকে তিনি ইরানকে অভিযুক্ত করে বলেন, তারা চুক্তিটি বিলম্বিত করার চেষ্টা করছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ