বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ব ঘোষিত আগামীকালের (২৯ জুন) পরীবর্তে আগামী মঙ্গলবার (৫ জুলাই) প্রধনমন্ত্রী বরাবর স্মাকরলিপি পেশ করা হবে।
আজ মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিতে অনুষ্ঠিত সংগঠনের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা ক্ষতিগ্রস্থ ও সংগঠনের নেতা কর্মীরা ত্রাণ তৎপরতা কার্যক্রমে ব্যস্ত থাকায় সংগঠনের কারাবন্দী সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ সকল ইসলামী নেতা কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রন, নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা এবং ১১৬ জন আলেম,১০০০ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগকারীদের শাস্তির ব্যবস্থা করার দাবীতে আগামী ৫ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
বৈঠকে সকল শাখার দায়িত্বশীলকে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করার অনুরোধ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।










