spot_img

বিএনপি জল ঘোলা করে খাবে, ভোটেও আসবে শেষ বেলায়: ওবায়দুল কাদের

বিএনপি সবসময় জল ঘোলা করে খাবে। তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবেন। সেটাও হয়তো শেষ বেলায় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) অনেক কথাই বলেন, শেষ পর্যন্ত আসল কথায় চলে আসেন। একটা কথা বলি, নির্বাচনে অংশগ্রহণ করাটা বিএনপির অধিকার। সরকারের সুযোগ দেওয়া বা ত্রাণ বিতরণ করা নয়। নির্বাচনে অংশ নেওয়াটা বিএনপির অধিকার। দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করলে তারা অবশ্যই নির্বাচনে আসবেন। আমরা এটাই বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আগেও বলেছি, আমার বিশ্বাস বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও চাই বিএনপি আসুক, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। বিএনপির মতো বড় একটা দল ভোটের বাইরে থাকবে, এটা আমরা চাই না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ