রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ; সোহরাওয়ার্দীতে নেতা-কর্মীদের ঢল

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অয়োজিত হয়। সকাল থেকেই মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামতে দেখা যায়।

মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

সমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদের দাওয়াত করা হয়েছে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ