spot_img
spot_img

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম ও তাহমিদা আহমদ উপস্থিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও বৈঠকে অংশ নিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের মধ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত পরবর্তী পদক্ষেপ ও সম্ভাব্য সময়সূচি বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ