spot_img

সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে আগের কোনো অপরাধের বিচার হতে আইনগত বাধা নেই: ডা. জাহেদ

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের বিচার হতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।

তিনি বলেন, বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন। মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের বিচার হতে আইনগত বাধা নেই।

তিনি বলেন, বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ডা. জাহিদ উর রহমান বলেন, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে ভারতে অনুষ্ঠেয় এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ