spot_img
spot_img

অর্থ সংকটে ভুগছে ইসরাইলি বাহিনী: সেনাপ্রধান জামির

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী বাজেট ঘাটতির মুখে পড়েছে। এর ফলে তাদের সামরিক প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান আইয়াল জামির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একাধিক ফ্রন্টের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মূল্যায়ন বৈঠকে সেনাপ্রধান এ কথা বলেন।

জামির বলেন, “দুর্ভাগ্যবশত, এই সময়ে আমরা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বাজেট নিয়েও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।”

তিনি বলেন, “এমন একটি সময়ে, যখন আইডিএফ ও এর সদস্যরা একাধিক ফ্রন্টে কার্যক্রম চালাচ্ছেন, তখন আমাদের অর্থের ঘাটতি মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতি আইডিএফের প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করে।”

ইসরাইলের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অতিরিক্ত সামরিক অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই জামির এ তথ্য জানান।

ইসরাইলি গণমাধ্যম চলতি মাসে জানিয়েছে, দেশটির সেনাবাহিনী প্রায় ৪০ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ১২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘাটতির মুখে রয়েছে।

তহবিল নিয়ে এই বিরোধ সামরিক সরঞ্জাম সংগ্রহের কর্মসূচিগুলোকেও প্রভাবিত করেছে। এর মধ্যে যুদ্ধবিমান ও গোলাবারুদ কেনার পরিকল্পনাও রয়েছে।

নেসেটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ইসরাইলের প্রতিরক্ষা বাজেট প্রাথমিকভাবে প্রায় ১৪৩ বিলিয়ন শেকেল নির্ধারণ করা হয়েছিল।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ