spot_img
spot_img

দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে বলেই দেশের উন্নয়ন হয় না: চরমোইনাই পীর

দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করে বলেই দেশের উন্নয়ন হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতী মুহাম্মাদ রেজাউল করিম।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মুফতী রেজাউল করিম বলেন, গত ৫৫ বছর ধরে ঘুরে ঘুরে দুর্নীতিবাজ ব্যক্তিরাই ক্ষমতার চেয়ারে বসেছে। এতে দেশের উন্নয়ন না হয়ে দেশের সাধারণ মানুষের অর্থ বিদেশে পাচার হয়েছে।

রাজনীতিবিদরা দেশের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দেশ ও জনগণের সঙ্গে প্রতারণা করেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আন্দোলন করেন। অথচ দেশ দুর্নীতিমুক্ত হলে শুধু এমপিওভুক্তিই নয়, দেশের সব চাহিদা পূরণ করা সম্ভব ছিল।’

যারা শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে জানে না, তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ