শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গাজীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে জালশুকা এলাকায় আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এছাড়াও আনন্দ র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান হয়েছে। সভায় বক্তব্য রাখেন, আটাবহ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমএ আলীম, আটাবহ ইউনিয়নের সাধারণ সম্পাদক কেএম ইব্রাহিম খালেদ, ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মহিদুর রহমান মজনু দেওয়ান , ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজী মালুরদ্দিন মুন্সি, ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ