spot_img

অপকর্মে জড়িতরা মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজাতে হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবেন না।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আরও আধুনিক, স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। এজন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয় ত্যাগিদেরই জায়গা করে দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ