spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে ১০ হাজার ৪৯৫ট পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ৪০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ