spot_img
spot_img

পশ্চিমতীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিমতীরের জেনিনে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলী বাহিনী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক অভিযানে আহত হয়েছেন অন্তত ৪০ ফিলিস্তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী বেলা ৮ টার দিকে অভিযান শুরু করে। ইহুদি সেনারা ডজনের বেশি সামরিক যান নিয়ে আসে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, নিহতরা হলো– আহমাদ আলাওনেহ, আবেদ হাজেম, মুহাম্মদ আল ওয়ান্নেহ এবং মোহাম্মদ আবু না-শাহ।

স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহদের মধ্যে আহমাদ আলাওনেহ (২৪) ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ