শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের ত্রিশালের দুলাল মিয়া (৫৫) ও জামালপুর মেলান্দহের জুলেখা বেগম (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ