spot_img

ইসলামকে ধ্বংস করতে সকল তাগুতি শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করছে: মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাবৎ তাগুতি শক্তিগুলো আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে ইসলাম ধ্বংসে মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পবিত্র কুরআনের অবমাননা করা হলো। ঘটনার পর সারাদেশে মন্দিরে ও পুজামণ্ডপে হামলা সেই ইঙ্গিতই বহন করে। পীরগঞ্জে জেলে পল্লীতে হামলার ঘটনায় যারা গ্রেফতার হলো মিডিয়ার ভাষ্যমতে আওয়ামী লীগ, যুবলীগের কর্মী তারা। এর আগে সিলেটে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার হয় যুবলীগের নেতা। কিন্তু দুঃখের বিষয় দায়ী করা হয় ইসলামপন্থি ও ধর্মীয় জনতাকে। সেই ধারাবাহিকতায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়। সকল ঘটনার মূলে ইসলামকে ধ্বংস করাই টার্গেট। এ মুহূর্তে ওলামায়ে কেরামসহ সকলকে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্তের মোকাবেলা করতে হবে।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বাংলাদেশের ওপর কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছে। কুমিল্লার ঘটনা একটি ষড়যন্ত্র। ইসলাম ও মুসলমানদের ধ্বংসের চক্রান্ত স্বরূপ এটা করা হয়েছে। বিজেপি নেতারা ভারতীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সৈন্য পাঠাতে বলা প্রমাণ করে ষড়যন্ত্র কতটুকু গড়িয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণেই এদেশ আজ স্বাধীন। আমাদেরকে বিচ্ছিন্নভাবে থাকার কোন সুযোগ নেই। প্রয়োজনের খাতিরে সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ