দেশের শতবর্ষী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরি চট্টগ্রামের ১২০তম বার্ষিক সভা আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জিরি মাদরাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ জোহর থেকে বার্ষিক সভার কার্যক্রম শুরু হয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শেষ হবে।
এতে দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, ইসলামিক চিন্তাবিদ ও স্কলাররা বক্তব্য রাখবেন।
জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব জামিয়ার বার্ষিক সভা সফল করার লক্ষ্যে দেশবাসীর দোয়া ও উপস্থিতি কামনা করেছেন।











