আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর স্মরণে “জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রীত বক্তাগণ আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর বর্ণাঢ্য জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দু’আ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা জহুরুল ইসলাম, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা মুবিনুল হক, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মোরশেদ বিন নুর ও মাওলানা খালেদ বিন নুরসহ আল্লামা নুরুল ইসলাম (রহ.) এর হতে গড়া ছাত্রবৃন্দ।











